কি হবে বিশ্বকাপ নাকি আইপিএল?
খেলা

বিশ্বকাপ না হলে আইপিএল হবে

ক্রীড়া প্রতিবেদক:

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ৮ জুলাই থেকে শুরু হচ্ছে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলবে পাকিস্তান। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও কিছুদিন আগে বলেছে, জুলাইয়ে দেশে ক্রিকেট ফিরতে পারে।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো অনিশ্চিত তাদের ক্রিকেট ফেরার ব্যাপারে। সান নিউজকে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধামাল জানিয়েছেন, ভারতে ক্রিকেট ফেরার বিষয় পুরোটা নির্ভর করছে সরকারের ওপর। আর আইপিএলের চাইনিজ স্পন্সরের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে।

অরুণ জানান, তারা যখন দায়িত্ব নেন তার আগেই চাইনিজ স্পন্সরদের সাথে চুক্তি হয়েছিল অর্থাৎ সুপ্রীম কোর্টের দ্বারা নির্ধারিত কমিটি আইপিএলের বর্তমান স্পন্সরদের সাথে চুক্তি করে। সেই চুক্তির বেশ কিছু সময় এখনো বাকি আছে। তবে শিগগিরই এ ব্যাপারে বিসিসিআই আলোচনায় বসবে।

আর ভারতে এখনো যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ক্রিকেট কবে নাগাদ ফিরবে। সরকারের অনুমতি পেলে দ্রুতই ক্রিকেট ফিরবে।

২৬ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর, দুবাই ভেন্যুতে হবে এবারের আইপিএল। এমন একটা সম্ভাবনার কথা জানতে পেরেছে সান নিউজ। এ ব্যাপারে জানতে চাইলে অরুণ ধামাল বলেন, আইপিএল মাঠে গড়ানোর বিষয়টিও এখনো আলোচনার পর্যায়ে।

অরুণ জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত, এশিয়া কাপ ক্রিকেট কবে নাগাদ হবে তা এখনো নিশ্চিত নয়। তাই আইপিএলও কখন মাঠে গড়াবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এসব টুর্নামেন্ট না হলে যে উইন্ডো পাওয়া যাবে সে সময়টায় অবশ্যই আইপিএল করা সম্ভব।

তবে কিছুদিন আগে এ বছর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া সম্ভব না সে ব্যাপারে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের সিইও নিক হোকলে ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তাই বলা যেতে পারে সে সময়টাতে আইপিএল করার ব্যাপারে মানসিকভাবে অনেকটা প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা