মেসির একমাত্র গোলে এক পয়েন্ট নিয়ে শিরোপা জয়টি নিশ্চিত করে ফেলে ফরাসি জায়ান্টরা (ছবি: সংগৃহীত)
খেলা

মেসির জাদুতে শিরোপা ফিরে পেল পিএসজি

ক্রীড়া ডেস্ক: নিজেদের হাতে থাকা পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করা হয়ে যেত প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)। শনিবার রাতে লেন্সের বিপক্ষে মেসির একমাত্র গোলে এক পয়েন্ট নিয়ে শিরোপা জয়টি নিশ্চিত করে ফেলেছে ফরাসি জায়ান্টরা।

এদিকে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে সময়টা যেন খুব বেশি ভালো যাচ্ছে না আর্জেন্টাইন কিংবদন্তির। নিজের সেরা ফর্মে তো নেই, মাঝে মধ্যে দু এক ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পরে এসে আবার সেই সাদামাটা পারফরম্যান্স করছিলেন। তবে আজ রাতে ওই মেসির করা চোখ ধাঁধানো এক গোলেই নিজেদের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে গত মৌসুমে লিলের কাছে হারানো লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি।

শিরোপা নিশ্চিত করার ম্যাচে নিজেদের ঘরের মাঠে লেন্সের বিপক্ষে বেশ দাপট দেখিয়ে খেলেছে পিএসজি। তাতেও পাওয়া যাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। প্রথমার্ধ্ব শেষে ০-০ গোলের সমতা নিয়েই ড্রেসিংরুমে ফেরে দুই দল। দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেও পিএসজিকে আটকেই রেখেছিল লেন্স। তবে শেষ পর্যন্ত ৬৮ মিনিটে গিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় পিএসজি। নেইমারের বাড়ানো বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাঁকানো এক শটে লেন্সের জালে বল পাঠান সাতবারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবলার। পুরো লিগে এটি মেসির মাত্র চতুর্থ গোল।

মেসির করা ওই গোলে যখন জয়ের স্বপ্ন দেখছিলো পিএসজি তখনই শেষ মুহুর্তে এসে সেই স্বপ্নে অবশ্য বাঁধ সাধেন লেন্সের হয়ে বদলি হিসেবে মাঠে নামা স্ট্রাইকার কোরেন্টিন জিন। ম্যাচ শেষের মিনিট দুয়েক আগে গোল করে লেন্সকে সমতায় ফেরান। তবে এই ১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচের থেকে পাওয়া এক পয়েন্টই ছিল শিরোপা পুনরুদ্ধারের জন্য যথেষ্ট।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

লিগের ৩৪ ম্যাচ শেষে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান চূড়ান্ত নিশ্চিত করে ফেলেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর সংগ্রহ ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট। তারা বাকি সব ম্যাচ জিতলেও ৭৭ পয়েন্টের বেশি তুলতে পারবে না।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা