সব রোমাঞ্চ শেষে আর জয় পাওয়া হয়নি মোস্তাফিজের দিল্লির (ছবি: সংগৃহীত)
খেলা

রোমাঞ্চকর শেষ ওভারে হারল মোস্তাফিজরা

ক্রীড়া ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামটি সন্ধ্যা রাতে যেন রোমাঞ্চের সব পসরা সাজিয়ে বসেছিল। চার-ছক্কার ধুন্দুমার ক্রিকেটে শেষ ওভারের উত্তেজনা ছাড়িয়ে গেছে সব কিছু।

৬ বলে প্রয়োজন ৩৬ রান। প্রায় অসম্ভব এক সমীকরণ পাল্টে দিচ্ছিলেন রভম্যান পাওয়েল। প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকান। তৃতীয় বলটি অবশ্য অনেকটা কোমড়ের ওপর থেকেই ছক্কা হাঁকিয়েছিলেন।

পাওয়েলরা ভেবেছিলেন ‘নো’ বল ডাকবেন আম্পায়ার। সেটা হলে অবিশ্বাস্য এক জয় ধরা দিতেও পারতো দিল্লির ঘরে। কিন্তু আম্পায়ার তাতে সাড়া না দিলেই ঘটে তুলকালাম।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পান্ত বাউন্ডারির বাইরে থেকে মাঠ ছেড়ে চলে আসতে বললেন ব্যাটার রভম্যান পাওয়েল আর কুলদ্বীপ যাদবকে। তারা বের হয়েও যেতে চাচ্ছিলেন। পরে তাদের বুঝিয়ে মাঠে ফেরান আম্পায়াররা। পান্তকে শান্ত করেছে টিম ম্যানেজম্যান্ট।

এতো সব রোমাঞ্চ শেষে আর জয় পাওয়া হয়নি মোস্তাফিজের দিল্লির। পরের তিন বলে দুই রান নিয়ে শেষ বলে আউট হয়ে যান পাওয়েল। রাজস্থান রয়্যালস জিতে গেছে ১৫ রানে।

এদিন ২২৩ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য প্রায় তাড়াই করে ফেলেছিল দিলিই। পৃথ্বি শ (২৭ বলে ৩৭) আর ডেভিড ওয়ার্নার (১৪ বলে ২৮) এ উড়ন্ত শুরু। মাঝে ম্যাচটা ‘জীবিত’ রাখেন রিশাভ পান্ত (২৪ বলে ৪৪) আর ললিত যাদব (২৪ বলে ৩৭)।

ম্যাচে শেষ দুই ওভারে দরকার ছিল ৩৬ রান। কিন্তু প্রসিধ কৃষ্ণা ১৯তম ওভারে এসে যাদবকে আউট করে মেইডেন ওভার দিলে বলতে গেলে শেষ হয়ে যায় দিল্লির আশা। শেষ ওভারের নাটক না হলে রাজস্থানের সহজ জয়ই পেয়ে যেত। ৮ উইকেটে ২০৭ রানে থামে দিল্লির রানের চাকা।

প্রসিধ ২২ রানে নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার রবিচন্দ্রন অশ্বিনের।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

ম্যাচে টাইগার পেসার মোস্তাফিজ নেন সবচেয়ে মূল্যবান বাটলারের উইকেটটি। তবে সবমিলিয়ে ৪ ওভারে ৪৩ রান দিয়েছেন ফিজ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা