খেলা

আজ মাঠে নামবে মোস্তাফিজের দিল্লি

ক্রীড়া ডেস্ক: করোনার হানায় জর্জরিত হয়েছে দিল্লি ক্যাপিট্যালস শিবির। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন দুই ক্রিকেটার ও কয়েকজন সাপোর্ট স্টাফ। যে কারণে বদলে ফেলা হয়েছে দুইটি ম্যাচের ভেন্যু। পরিবর্তিত ভেন্যুতে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পায় দিল্লি।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজরা লড়বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে সমতা ভাঙার মিশন থাকবে মোস্তাফিজুর রহমান, রিশাভ পান্ত, ডেভিড ওয়ার্নারদের। সেটি করতে পারলে পয়েন্ট টেবিলেও ওপরে উঠতে পারবে দিল্লি।

এদিকে আইপিএল ইতিহাসে এ পর্যন্ত ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও রাজস্থান। দুই দলেরই জয় সমান ১২টি করে। আজ ২৫তম ম্যাচে ভাঙবে এই সমতা?

চলতি আসরে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের মধ্যে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে রাজস্থান। অপরদিকে সমান ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে দিল্লি।

দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।

আরও পড়ুন: লজ্জার রেকর্ড গড়ল মুম্বাই

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, করুন নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওভেদ ম্যাকয়, প্রাসিদ কৃষ্ণা ও ইয়ুজভেন্দ্র চাহাল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা