১০০ ম্যাচে কোহলির নেই সেঞ্চুরি
খেলা

১০০ ম্যাচে কোহলির নেই সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : রান মেশিন হিসেবে পরিচিত বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের কিং। ঘরের মাঠে কিংবা বিদেশে, তার ফর্ম দেখে রীতিমতো ঈর্ষা হতো বিশ্বের সব ব্যাট্যারদের। তবে এখন খারাপ সময় পার করছেন এই ইন্ডিয়ান সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

১৭টি টেস্ট, ২১টি ওয়ানডে, ২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এবং ৩৭টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিলিয়ে গত ১০০ ম্যাচে কোনো সেঞ্চুরি পাননি এই বিধ্বংসী ব্যাটসম্যান।

সম্প্রতি, পাকিস্তানের ক্রিকেট পরিসংখ্যানবিদ মাজহার আরশাদ এ নিয়ে একটি টুইট করেছেন বলে জানিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বলা হয়ে থাকে কোহলি আধুনিক ক্রিকেটের শীর্ষ ব্যাটারদের একজন। তিনি সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি করেন ২০১৯ সালের আগাস্ট মাসে, শেষ টেস্ট সেঞ্চুরি করেন সেই বছরই নভেম্বর মাসে।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

সেঞ্চুরি না পেলেও গত আড়াই বছরে কোহলি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে প্রভাবশালী ইনিংস খেলেছেন। কিন্তু আইপিএলের চলতি মৌসুমে কোহলির ব্যাটে রান নেই যা তার সমর্থক, সমালোচক এবং ক্রিকেট অনুসারীদের মধ্যে প্রশ্ন তুলছে, তবে কি কোহলি ফুরিয়ে গেলেন?

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রি অবশ্য তা মানতে রাজি নন, তিনি মনে করেন কোহলির আরো অনেক কিছু দেয়ার আছে।

রবি শাস্ত্রি বলেন, বিরাট কোহলির প্রয়োজন এখন বিশ্রাম, হোক সেটা দুই মাস, এক মাস কিংবা মাসের অর্ধেক। ইংল্যান্ডে যাওয়ার আগে কোহলির একটা বিরতি দরকার।

আরও পড়ুন : মারিউপোলে বিজয় ঘোষণা

তিনি মনে করেন, কোহলি আরো ছয়-সাত বছর ক্রিকেট খেলতে পারবে। কিন্তু এখন কোহলির মাথায় যা চলছে তা খুব একটা ভালো হচ্ছে না।

দেশটির সাবেক ওপেনিং ব্যাটসম্যান ওয়াসিম জাফর মনে করেন, কোহলি কিছুটা দুর্ভাগা। ‘তবে এই মানের একজন ক্রিকেটারের অবশ্যই ভালো খেলতে হবে। এখন তো অধিনায়কত্বের চাপ নেই। আশা করি সে দ্রুতই ফর্মে ফিরবেন। তাকে আসলে মাথা ঠান্ডা রাখতে হবে এই সময়ে।’

আরও পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার বিচার হবে

চলতি আইপিএল আসরের প্রথম ম্যাচে ৪১ রান তোলেন কোহলি, এরপর ১২, ৫. ৪৮, ১, ১২ ও শেষ ম্যাচে প্রথম বলেই কোনো রান না করে আউট হয়ে যান তিনি।

এরপর কোহলির ফর্ম নিয়ে আলোচনা ওঠে তুঙ্গে। চলতি আইপিএলে ২০ এর কম গড়ে ব্যাট করছেন বিরাট কোহলি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা