রমিজ রাজা (ছবি: সংগৃহীত)
খেলা

শেষ পর্যন্ত লড়বে রমিজ 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে দাঁড়ানোর পর ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজাকেও সরে দাঁড়াতে হবে।

রমিজ রাজা যেহেতু ইমরান খানের কাছের মানুষ, এছাড়া প্রধানমন্ত্রিত্বের সময়ই পিসিবি চেয়ারম্যান হয়েছেন, সে কারণে ইমরান গদিচ্যুত হওয়ার সঙ্গে রমিজের মেয়াদেরও সমাপ্তির অপেক্ষায় রয়েছেন অনেকে।

তবে ক্রিকেট পাকিস্তান জানাচ্ছে, পাকিস্তানে নতুন গঠিত সরকার রমিজকে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে সরানোর ইচ্ছা নেই। তবে সরকারের ভেতরের অনেকেই চান, রমিজ নিজ থেকে এই পদ ছেড়ে দিক। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছের অনেকেই পিসিবি চেয়ারম্যানের পদ নিতে চান। তবে পিসিবির প্যাট্রন–ইন–চিফ শেহবাজ শরিফ নাকি এসব বিষয়ে কান দিচ্ছেন না।

১৯৯২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের নেতৃত্বাধীন দলের অন্যতম সদস্য ছিলেন রমিজ রাজা। পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, পিসিবি চেয়ারম্যান পদ নিয়ে সিদ্ধান্ত নিতে রমিজকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ইমরান খান।

আরও পড়ুন: মোশাররফ রুবেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

সংবাদমাধ্যমকে ইমরান জানান, পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সে নিজেই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। রমিজ আমার খেলোয়াড়, সে শেষ পর্যন্ত লড়বে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা