মোশাররফ রুবেল (ফাইল ফটো)
খেলা

মোশাররফ রুবেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

ক্রীড়া প্রতিবেদক: তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেছেন জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মোশাররফ রুবেলের সতীর্থ সাকিব, মুশফিক, রিয়াদ ও তামিমরা শোকসন্তপ্ত।

সন্ধ্যায় রুবেলের মৃত্যুর সংবাদে ফেসবুকে পোস্ট দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। রুবেলের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এছাড়া খুব বেশি কিছু লেখার ভাষা খুঁজে পাননি শোকাহত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রুবেলের একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন তিনি।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও রুবেলের পরকালীন সুখের জন্য তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শোকাতুর মুশফিকুর রহিম লিখেছেন, খবরটা শুনে সত্যিই মন খারাপ হয়ে গেল, মোশাররফ রুবেল ভাই। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের জন্য সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি দুঃখের দিন। আসুন আমরা সবাই তাকে আমাদের প্রার্থনায় রাখি ইনশাআল্লাহ।

মোশাররফ রুবেল ছিলেন মাশরাফি বিন মুর্তজার বন্ধু। তাই শোকাহত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক লিখলেন, ভালো থাকিস বন্ধু।

আরও পড়ুন: ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন

সাকিব আল হাসান লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা