বিকেএসপিতে ঝড় তুললেন সাব্বির
খেলা

বিকেএসপিতে ঝড় তুললেন সাব্বির

স্পোর্টস ডেস্ক : লিগ পর্বে ধূসর সাব্বির রহমান রুম্মন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে ব্যাট হাতে ঝড় তুললেন । শুধু তাই নয়, তুলে নিলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে সেরা ইনিংস।

আরও পড়ুন : হাওর অঞ্চলে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

সোমবার ( ১৮ এপ্রিল) বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ছিল রূপগঞ্জ টাইগার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩২৫ রানের বিশাল পুঁজি তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ।

এর মধ্যে সাব্বির রহমানই করেন ১১১ বলে ১২৫ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্যাচে সাব্বিরের মাত্র চতুর্থ সেঞ্চুরি এটি। এই সংস্করণে সবশেষ তিন অঙ্কের স্বাদ পেয়েছিলেন তিনি জাতীয় দলের হয়ে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। নিউজিল্যান্ড সফরে সেবার সিরিজের শেষ ওয়ানডেতে করেছিলেন ১১০ বলে ১০২ রান।

আরও পড়ুন : ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

২০১৬ সালে ঢাকা লিগে সেঞ্চুরি করেছিলেন । প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে তিনে নেমে করেছিলেন ৯৭ বলে ১০০।

এছাড়া ৫০ ওভারের ক্রিকেটে আরও একটিই সেঞ্চুরি আছে । ২০১০ সালের অক্টোবরে জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে বগুড়ায় খুলনা বিভাগের বিপক্ষে করেছিলেন ১১২ বলে ১১২। সেই ইনিংসটিও ছিল তিনে নেমে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা