ছবি: সংগৃহিত।
আন্তর্জাতিক

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের কয়েকজনের মরদেহ পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছয়জন বলা হলেও পরে তা বেড়ে ১২ জনে পৌঁছায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী, পাঁচটি ফায়ার ট্রাক এবং অন্যান্য জরুরি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

দাবানলের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী দগ্ধ হয়েছেন এবং আরেকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দালুসিয়ার জরুরি বিভাগের প্রধান আন্তোনিও সাঞ্জ ঘটনাটিকে নজিরবিহীন মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে শুকনো ঝোপঝাড়ে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিস্থিতি মোকাবিলায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট (ইউএমই) মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ভয়াবহ দাবানলের মর্মান্তিক পরিণতিতে তিনি গভীরভাবে মর্মাহত। এর আগে মে মাসে তিনি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিনির্বাপণ ব্যবস্থা মোতায়েন করা হবে।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনোও ঘটনাটিকে একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সূত্র: এএফপি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা