ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি গ্রিস, যেখানে রাজধানী এথেন্সের আশপাশসহ কয়েকটি এলাকায় আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

গ্রিসের বোয়োতিয়া অঞ্চলে শতাধিক যানবাহন, আকাশযান ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনের কারণে উপকূলীয় কয়েকটি এলাকা থেকে সমুদ্রপথেও মানুষকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আত্তিকা, এভিয়া, আর্গোলিদা ও আর্তা অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণে আসা দাবানল আবারও ছড়িয়ে পড়েছে। স্পেনের বিভিন্ন এলাকাতেও আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে। তবে কিছু অঞ্চলে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাসিন্দাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। একটি দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের অভিযোগও তদন্ত করছে পুলিশ।

তীব্র তাপপ্রবাহের প্রভাব শুধু দাবানলেই সীমাবদ্ধ নেই। অস্ট্রিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে উচ্চ তাপমাত্রাজনিত মৃত্যুর সংখ্যা বেড়েছে। পাশাপাশি দানিউব নদীর পানি কমে যাওয়ায় হাঙ্গেরি, সার্বিয়া ও রোমানিয়ায় বিদ্যুৎ উৎপাদন এবং নৌপথে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।

সূত্র: রয়টার্স

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা