ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

হরমুজসহ অন্যান্য জলপথ  বন্ধের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে এমন পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘদর বলেন, ওয়াশিংটনের ধারাবাহিক পদক্ষেপ শুধু হরমুজ প্রণালিতেই নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথেও চলাচলে প্রভাব ফেলতে পারে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের এমন নীতির প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে পড়বে। একই সঙ্গে তেলের মূল্যবৃদ্ধি এবং চলমান সংঘাত আগামী নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচনে ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা এবং তার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে এবং জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরান এই কৌশলগত জলপথে চলাচলকারী জাহাজের জন্য নিজেদের তত্ত্বাবধানে একটি বিশেষ নজরদারি ব্যবস্থা চালুর অবস্থানে অনড় রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা