সারাদেশ
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র নারী-পুরুষ-শিশু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালের বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জনকে হুইল চেয়ার ও ১৫ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্লান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড'র পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেডের পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র ও এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মিস মীনা ভার্মা।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ৩০টি হুইল চেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া পুরো বছর জুড়েই এ এলাকার মানুষের কল্যাণে নানাবিধ সহায়তা প্রদাণ করা হয়ে থাকে। এ সহায়তা প্রদাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

সামাজিক সচেতনতার গুরুত্বারোপ নিয়ে ঢাবিতে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, উইন...

আবারও দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্...

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্র...

সুন্দরবনে অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি ৫ জেলে উদ্ধার

সুন্দরবনের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা