চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আর্সেনাল (ছবি: সংগৃহীত)
খেলা

আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন বাঁচল 

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক ম্যাচ খেলে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আর্সেনাল। রোমাঞ্চকর ওয়ি ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় গানাররা।

আর্সেনালের হয়ে জোড়া গোল করেন এডি এনকেটিয়া। বাকি দুটি গোল করেছেন স্মিথ রোয়ে এবং বুকায়ো সাকা। অপরদিকে চেলসির হয়ে দুটি গোল করেন টিমো ভেরনার ও সেসার আসপিলিকুয়েতা।

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের তেরো মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। চেলসির রক্ষণভাগের ভুলে বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করে বল জালে পাঠান এনকেটিয়া। তবে ম্যাচের চার মিনিট পরেই সমতায় ফেরে ব্লুজরা। বক্সের সামনে থেকে ভেরনারের গতির শট আর্সেনাল ডিফেন্ডার হোয়াইটের গায়ে লেগে দিক বদলে বল জালে জড়িয়ে যায়।

এদিকে ম্যাচের ২৭তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। দলীয় আক্রমণে উঠে বক্সের সামনে থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার স্মিথ রোয়ে। তবে আর্সেনালের লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি চেলসি। ৩২ মিনিটে আবার সমতায় ফেরে চেলসি। বাম প্রান্ত থেকে ম্যাসন মাউন্টের ক্রসে গোলমুখে পা লাগিয়ে লক্ষ্যভেদ করে দেন ডিফেন্ডার আসপিলিকুয়েতা।

অপরদিকে ম্যাচের ৫৩ মিনিটে তৃতীয়বারের মত এগিয়ে যায় আর্সেনাল। দারুণ গোলে আর্সেনালকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন এনকেটিয়া। চেলসির বিপক্ষে ২০১১ সালের পর আর্সেনালের কোনো ফুটবলার এই প্রথম জোড়া গোল করেছেন। ২০১১ সালে ব্লুজদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রবিন ভ্যান পারসি। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা দুই মিনিটের মাথায় বুকায়ো সাকার পেনাল্টি গোলে আর্সেনাল বড় জয় পায়।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

লিগে ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই রয়েছে চেলসি। অন্যদিকে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা