পেলে
খেলা

ফের হাসপাতালে ভর্তি পেলে

সান নিউজ ডেস্ক: আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্রেট পেলে। সোমবার থেকে সাও পাওলোর এক হাসপাতালে কোলন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি। তার চিকিৎসায় নিযুক্ত মেডিক্যাল সেন্টার এক বিবৃতিতে এই খবর দিয়েছে।

আরও পড়ুন: বাজেট ৯ জুন, বাড়বে না করের বোঝা

আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার (১৯ এপ্রিল) জানায়, ‘ও রেই’ ভালো ও স্থিতিশীল আছেন এবং কয়েক দিনের মধ্যে বাড়ি ফিরবেন তিনি।

৮১ বছর বয়সী এই কিংবদন্তিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে ও কেমোথেরাপি নিতে প্রতি মাসে অন্তত একবার করে হাসপাতালে যেতে হয়। গত সেপ্টেম্বরে তার কোলনে টিউমার ধরা পড়েছিল।

কোলন ক্যানসার শনাক্তের আগে গত বছর এক মাস হাসপাতালে থাকতে হয়েছিল পেলেকে। ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং কিডনির পাথর অপসারণে তাকে পরে সাও পাওলোতে পাঠানো হয়।

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

২০১৪ সালে লিজেন্ডারি ‘টেন’ মূত্রনালীর সংক্রমণে আইসিইউতে ছিলেন। পরে বাঁ কিডনির ডায়ালাইসিস করান। খেলোয়াড় জীবনেই ইনজুরির কারণে একটি কিডনি হারান পেলে। বেঁচে আছেন একটি কিডনি নিয়ে। এছাড়া নিতম্বের সমস্যার কারণে চলাফেরাও করতে পারেন না নিজ থেকে, হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে কয়েক বছর ধরে।

প্রসঙ্গত, পেলে একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।

তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

কর্ণফুলীতে ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু  

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা