স্বর্ণ ব্যবসায় নাম লেখালেন সাকিব
খেলা

স্বর্ণ ব্যবসায় নাম লেখালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান রেস্তোরাঁ থেকে শুরু করে কসমেটিক্সসহ বিভিন্ন ব্যবসার সঙ্গেই নিজেকে জড়িয়েছেন। এবার স্বর্ণের ব্যবসার সঙ্গে যুক্ত হলেন।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

এই তারকা ক্রিকেটার নিজেই জানালেন, বুদ্ধিমান বলেই ক্রিকেট খেলার ফাঁকে এমন সুযোগ কাজে লাগান তিনি।

‘কিউরিয়াস’ সুইস মেড গোল্ডবারের সঙ্গে ব্যবসায়ে যুক্ত হয়েছেন সাকিব। বনানীতে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসার সঙ্গে নিজের যুক্ত হওয়ার কথা জানান তিনি।

ক্রিকেটের বাইরে কিভাবে এত সময় পান জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি হয়তো অনেক জায়গায় (ব্যবসায়ে) জড়িত আছি। তবে ক্রিকেট সবার আগে। হয়তো এ ধরনের (উদ্বোধনী অনুষ্ঠানে) জায়গাগুলোতে থাকি।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

তবে দেখবেন কখনই অফিস করি না। অবশ্যই কোয়ালিফাইড মানুষের সঙ্গে থাকি। বুদ্ধিমান মানুষরা সেটাই করে হয়তো।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার সুপার লিগের ম্যাচ খেলেছেন সাকিব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। লিগের বাকি ম্যাচগুলোতেও খেলবেন তিনি।

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

শ্রীলংকার বিপক্ষে সিরিজেও খেলবেন। ১৫ মে চট্টগ্রামে প্রথম এবং ২৩ মে ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে। ঈদের পর বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু ৮ মে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা