যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা
খেলা
ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স

ড. জাহিদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক:

প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জাহিদ হক। তার এই নিয়োগে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, প্রথম বাংলাদেশী হিসেবে অধ্যাপক ড. জাহিদ হক ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের মহাসচিব পদে মনোনীত হওয়ায় বাংলাদেশের সাথে এই বিশ্ব সংস্থার সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বলে তার বিশ্বাস। ওয়ার্ল্ড স্পোর্টস এলায়েন্স ও আইজিওর ক্ষেত্রে ড. জাহিদের নতুন অবস্থানের জন্য প্রতিমন্ত্রী আন্তরিকভাবে তার সাফল্য কামনা করেন।

ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স ক্রীড়ার সঙ্গে সামঞ্জস্য করে আর্থিক উন্নতি ও সদস্য দেশগুলোর সামাজিক কার্যক্রমে ক্রীড়া সম্পর্কে ভূমিকা রাখে। যেখানে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি সহ সামাজিক নানা বিষয়দিও অন্তর্ভূক্ত থাকে।

এর আগে অধ্যাপক ড. জাহিদ হক এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য ডাব্লিউএস-এর সিনিয়র উপদেষ্টা ছিলেন। এছাড়া আসিয়ান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকের চ্যান্সেলর, আসিয়ান অঞ্চলের জন্য ব্রিটিশ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, ফ্লোরিডা ন্যাশনাল ইউনিভার্সিটির এশিয়ার প্রধান সমন্বয়ক হিসাবেও ড. জাহিদ হক দায়িত্ব পালন করছেন।

পেশায় একজন দক্ষ কুটনীতিক ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে অধ্যাপক ড. জাহিদ পিএইচডি, ডি.লিট, ডি এসসি, এফএএফপি (যুক্তরাষ্ট্র), এফআরএসপিএইচ (যুক্তরাজ্য) ডিগ্রী অর্জন করেন।

তিনি সেন্ট জন থেকে নাইট কমান্ডার উপাধি, দাতো এবং ‘দাতো’ সেরি হিসাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন এর রাজপ্রাসাদ হতে রাজকীয় উপাধি পেয়েছিলেন। অল ইন্ডিয়া কাউন্সিল অফ হিউম্যান রাইটস অ্যান্ড লিবার্টিজের সর্বোচ্চ মানবাধিকার সম্মান ও মহাত্মা গান্ধি সম্মাননা ও রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সম্মাননা পান অধ্যাপক ড. জাহিদ হক।

তাঁর প্রধান দায়িত্ব হচ্ছে ক্রীড়া কুটনীতি ও এসডিজি বাস্তবায়ন। যা অধ্যাপক ড. জাহিদ হক সাফল্যের সাথে করতে পারবেন বলে বিশ্বাস করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা