কিশোর-কিশোরীদের প্রতি মাশরাফির বার্তা
খেলা
বিদ্যানন্দ ফাউন্ডেশন

মাশরাফির বার্তা

ক্রীড়া প্রতিবেদক:

করোনায় দু:স্থ কিশোর কিশোরীরা যাতে ভাল থাকতে পারে সেজন্য অবস্থাসম্পন্ন ১০ থেকে ১৯ বছর বয়সীদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

গত ২০ জুন থেকে করোনা আক্রান্ত হয়ে বাসাতেই আছেন মাশরাফি। নিজের ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, “করোনা আক্রান্ত হয়েছি বলে তো আর থেমে থাকা যায় না। আমাদের ভবিষ্যত যাদের হাতে তাদের উদ্দেশ্যে বলছি ‘ভাল খাবো ভাল থাকবো’-র শপথ নাও এখনই। ৫ লাখ শপথ নেয়া কিশোর-কিশোরীদের সাথে স্বপ্ন পূরণের এই যাত্রায় যোগ দিয়ে গর্জে ওঠো আবারও।

সাথে ভিডিও বার্তায় মাশরাফি বলেন, “হ্যালো বাংলাদেশ, তোমাদের বয়স যদি ১০ থেকে ১৯ বছরের ভেতরে হয় তাহলে তোমাদেরই বলছি, জানি বাসায় থাকতে থাকতে সবাই বিরক্ত। কিন্তু এখন বাসায়ই থাকতে হবে, ভাল খাবো এবং ভাল থাকবো, এই শপথ নিতে হবে এখনই। ওয়েবসাইটে এখনই ফরম পূরণ করে ফেলো। তুমি হয়তো বাসায় বসে ভাল মন্দ খেতে পারছো, কিন্তু তোমার মতো হাজারো কিশোর কিশোরী হয়তোবা না খেয়ে আছে। তাই তুমি শপথ নিলেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে এইসব অভুক্ত কিশোর কিশোরীদের কাছে খাবার পৌছে যাবে। আমি আর প্রিয় বাংলাদেশ তোমাদের শপথ নেয়ার অপেক্ষায়। শপথ নিয়ে দেখাও তুমি বাংলাদেশকে কতোটা ভালবাসো”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা