রুটের অনুপস্থিতিতে অধিনায়ক স্টোকস
খেলা

অধিনায়ক বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক:

অধিনায়ক হিসেবে দল নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে চান বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি করবেন এই অলরাউন্ডার।

স্ত্রী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা। তাই প্রথম টেস্টের সময় ইংল্যান্ড দলের সঙ্গে থাকতে পারবেন না নিয়মিত অধিনায়ক জো রুট। তার অনুপস্থিতিতে এই গুরুদায়িত্ব পালন করবেন স্টোকস।

৮ জুলাই থেকে ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্ট শুরু করবে ইংলিশরা।

দায়িত্বের ঘোষণার পর স্টোকস প্রতিক্রিয়ায় বলেন, এটা এমন এক দায়িত্ব যেখানে সম্মান ধরে রাখতে হয়। আর তা করতে গিয়ে আমিও আমার ভূমিকা পুরোপুরি ইতিবাচকভাবে পালন করতে চাই।

গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে এবং একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দূর্দান্তভাবে জয়ের নায়ক স্টোকস।

করোনা বিরতির পর এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই সবার নজর এই ম্যাচের দিকে বেশ ভালভাবেই থাকবে বলে মনে করেন স্টোকস।

সে কারণে অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতার প্রমানটাও ভালভাবেই দিতে চান ৬৩ টেস্টে চার হাজারের ওপরে রান এবং ১৪৭ উইকেট নেয়া এই অলরাউন্ডার।

এদিকে, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো সম্বলিত জার্সি পরে ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট সিরিজ খেলবে। এ ব্যাপারে ক্যারিবিয় বোর্ডও অনুমতি দিয়েছে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ক্রীড়াবিদরা এই লোগো সম্বলিত জার্সি পড়ছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা