ব্যাটিং ব্যর্থতায় ২১৭ রানে অলআউট বাংলাদেশ   
খেলা

ব্যাটিং ব্যর্থতায় ২১৭ রানে অলআউট বাংলাদেশ   

স্পোর্টস নিউজ ডেস্ক : স্বাগতিক সাউথ আফ্রিকার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে সিরিজের শেষ টেস্টে ব্যাট হাতে পূর্বের দৈন্যতাই ফুটে উঠেছে। প্রোটিয়াদের বিপক্ষে ২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে মুমিনুল হকের বাংলাদেশ।

আরও পড়ুন : পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

প্রোটিয়ারা শেষ ম্যাচে প্রথম ইনিংসে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪৫৩ রান জমা করে। এরপর ব্যাট করতে নেমে ২১৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলোঅন পাড় করতে বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ২৫৩ রান। সেটি পার করতে না পারায় ফলোঅনে পড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ইনিংসে ডিন এলগারের দল থেকে বাংলাদেশ পিছিয়ে ২৩৬ রানে।

টেস্টের দ্বিতীয় দিনে তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর জুটিটা জমেছিল বেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুইজন চাপ তৈরি করেন দক্ষিণ আফ্রিকা শিবিরে। কিন্তু ভিয়ান মুল্ডার তামিমকে ফেরাতেই ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। টেস্টের দ্বিতীয় দিন শেষেই ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ দল।

আরও পড়ুন : পাকিস্তান পরিস্থিতিতে নজর রাখছে ঢাকা

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে ৩১৪ রানে পিছিয়ে আজ তৃতীয় দিন শুরু করে টাইগাররা।

ফলোঅন এড়াতে আজ প্রয়োজন ছিল ১১৫ রান। মুশফিকুর রহিম ৩০ আর ইয়াসির আলি রাব্বি ৮ রান নিয়ে দিন শুরু করে বড় পার্টনারশিপও দাঁড় করান। কিন্তু লাভ হলো না তাতে। প্রথম সেশনে ইয়াসির ৪৬ আর অর্ধশতক করা মুশফিক ৫১ রানে আউট হলে আবার ফলোঅনেক শঙ্কা বাড়ে।

আরও পড়ুন : গণভবন অভিমুখে সোহেল তাজ

সফরকারীরা দ্বিতীয় সেশনের শুরুতেই বাকি ৩ উইকেট হারিয়ে ২১৭ রানে অলআউট । এতে ফলোঅনে পড়তে হয় মুমিনুল বাহিনীকে। যদিও ফলোঅন না করিয়ে নিজেরা ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা