জয়ের দেখা পেতেই যেন ভুলে গেছে ম্যানইউ (ছবি: সংগৃহীত)
খেলা

এভারটনে ধরাশায়ী রোনালদোর ম্যানইউ

ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড হারের বৃত্তেই ঘুরছে। জয়ের দেখা পেতেই যেন ভুলে গেছে দলটি। এবার এভারটনের মাঠে গিয়ে রোনালদোরা হেরে এসেছে ১-০ গোলের ব্যবধানে। সে সঙ্গে প্রিমিয়ার লিগের সেরা চার নম্বরে থাকার সব সম্ভাবনাও প্রায় শেষ হয়ে যাচ্ছে তাদের।

এদিকে এই পরাজয়ের কারণে ৩১ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট দাঁড়িয়েছে ৫১। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

আজকের ম্যাচে গোডিসন পার্কে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ মিনিটে অ্যান্থোনি গর্ডনের দেওয়া একমাত্র গোলেই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোর ম্যানইউ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা