ক্রিকেটারদের স্বাস্থ্য পর্যালোচনায় অ্যাপ
খেলা

বিসিবি’র অ্যাপ

ক্রীড়া প্রতিবেদক:

ক্রিকেটারদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজখবর রাখতে COVID-19 WELLNESS অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ এক মেইল বার্তায় এ সংক্রান্তে জানায় বোর্ড।

বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য আপাতত এই অ্যাপ কার্যকর হবে। পর্যায়ক্রমে অন্যান্য ক্রিকেটারদেরও এই অ্যাপের আওতায় এনে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপডেট রাখা হবে। যে কোন স্মার্ট ফোন বা স্মার্ট ডিভাইসে সহজেই এই অ্যাপ ডাউনরোড করে ব্যবহার করা যাবে।

বিসিবি’র ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমের ম্যানেজার নাসির আহমেদ নাসু মেইল বার্তায় জানান, ক্রিকেটাররা সহজেই যাতে এই অ্যাপে নিজেদের নিবন্ধন করে সব তথ্য দিতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। চলমান করোনা ভাইরাস সম্পর্কে যাতে তারা তথ্য দিতে পারে সেজন্যই আসলে এই অ্যাপটা চালু করা হয়েছে। যা বিসিবির মেডিকেল টিম সব সময় মনিটর করবে।

লাল, কমলা এবং সবুজ এই তিন ক্যাটাগরিতে ক্রিকেটারদের দেয়া তথ্য বিবেচনা করা হবে। যদি কোন ক্রিকেটারের দেয়া তথ্যে লাল ক্যাটাগরির উপসর্গ পাওয়া যায় তাহলে বোর্ড থেকে দ্রুত সেই ক্রিকেটারের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। বর্তমানে বিসিবির তত্ত্বাবধানে কোন অনুশীলন না হলেও করোনা পরবর্তী সময়ে যাতে ক্রিকেটারদের স্বাস্থ্যের ব্যাপারে সঠিক সব তথ্য পাওয়া যায় এবং সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায় সেজন্যই এই COVID-19 WELLNESS অ্যাপ চালু করা হয়েছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা