এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির জয়
খেলা

এমবাপ্পের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে রেনের বিপক্ষে নির্ধারিত সময় শেষ হয়ে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমও প্রায় শেষ হওয়ার পথে। পয়েন্ট হারানোর শঙ্কায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

শেষ মুহূর্তে যোগ করা অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় লিওনেল মেসির মাপা পাসে বল পেয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। গোল করতে ভুল করলেন না ফরাসি এই ফরোয়ার্ড। জয় নিশ্চিত করে পিএসজি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও এলোমেলো ফুটবল খেলেছে পিএসজি। প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি উভয় দল।

শেষ মুহূর্তের ওই গোলেই রেনেকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। লিগে এ নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইলো দলটি।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও এলোমেলো ফুটবল খেলেছে পিএসজি। তারা প্রথম সুযোগ পায় ৩৪তম মিনিটে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপ্পের নেওয়া শট দূরের পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

বিরতির পরে এমবাপ্পের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডার ত্রাওরের পায়ের লেগে গোল পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটেও দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন এমবাপে। যদিও পরের মিনিটে তিনি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। একসময় মনে হয়েছিলো ম্যাচটি ড্র হতে যাচ্ছে।

কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে স্বস্তির গোল পায় পিএসজি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ৩য় মিনিটে মেসির বাড়ানো বল বাঁ দিকে পেয়ে নিচু শটে জালে জড়ান এমবাপ্পে। এই ১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

আরও পড়ুন: শোয়েবকে মাঠে দেখতে চান সানিয়া

এই জয়ে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে মার্শেই। রেনের পয়েন্ট ৩৭, লিগ টেবিলে ৫ম অবস্থানে তারা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা