সিরিজ জিতে নিয়েছে লালসবুজের প্রতিনিধিরা (ছবি: সংগৃহীত)
খেলা
মালদ্বীপের বিপক্ষে সিরিজ জয়

এ যেন এক টুকরো বাংলাদেশ

স্পোর্টস প্রতিবেদক: চারদিকে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে সরব ছিলেন প্রবাসীরা। এ যেন এক টুকরো বাংলাদেশ! মালদ্বীপের রাজধানী মালের সোশাল সেন্টার ইনডোর হলে তিন ম্যাচের ভলিবল প্রতিযোগিতায় সিরিজ জিতে নিয়েছে লালসবুজের প্রতিনিধিরা। সবশেষ তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে শুক্রবার বাংলাদেশ দাপট দেখিয়ে সরাসরি ৩-০ সেটে স্বাগতিকদের হারায়।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জয় নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ম্যাচে প্রতিপক্ষকে কোনও সেটই জিততে দেয়নি বাংলাদেশ।

প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় আসে। পরে স্বাগতিকরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তবে হরষিত-জাবিররা সুযোগ না দিয়ে ২৫-২১ পয়েন্টে টানা দ্বিতীয় সেটে জয় ছিনিয়ে নেয়। সবশেষ সেটটি ২৫-১৮ পয়েন্টে জিতে উৎসব শুরু হয়।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে দুইয়ে ব্রাজিল

সিরিজ জিতে উচ্ছ্বসিত অধিনায়ক হরষিত রায় বলেন, ‘সবাই ভালো খেলেছে। প্রবাসীরা সবাই সাপোর্ট দিয়েছেন, মনে হয়েছে বাংলাদেশে খেলছি। শুরুর দিকে এডজাস্ট করতে অনেকটা সময় লেগেছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সবাই ভালো খেলেছে।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা