আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়ন সেনেগাল
খেলা

ফিফা র‌্যাংকিং, ইতিহাস সেরা সেনেগাল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ১ম ফিফা র‌্যাংকিংয়ে ছাপ রেখেছে আফ্রিকান নেশন্স কাপ। তাতে র‌্যাংকিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে আফ্রিকান দেশগুলোর মধ্যে।

গত ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা হয়েছে সেনেগাল। নিজেদের ইতিহাসে র‌্যাংকিংয়ে সেরা অবস্থানে স্থান করে নিয়েছে তারা।

সাদিও মানের টুর্নামেন্ট সেরা পারফরম্যান্সে ১ম বার চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। ফাইনালে মিশরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আফ্রিকার সেরা হয় ২০০২ ও ২০১৯ সালের রানার্সআপ দলটি। তাতে করে ফিফা র‌্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছে তারা।

ফিফা র‌্যাংকিংয়ে আফ্রিকান দেশের মধ্যে সেরা অবস্থানে রয়েছে সেনেগাল। এ মহাদেশ থেকে তাদের পরে বড় উন্নতি হয়েছে নেশন্স কাপের ৩য় দল ক্যামেরুনের। তারা ১২ ধাপ উন্নতি করে ৩৮তম। রানার্সআপ মিশর ১১ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে।

২১.২৬ পয়েন্ট কাটা গেছে কলম্বিয়ার। তাদের বর্তমান অবস্থান ১৯ নম্বরে।

অপরদিকে, ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ল্যাটিন আমেরিকার আরেক দেশ বেলজিয়ামের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ছিল । গত জানুয়ারি-ফেব্রুয়ারির ২টি ম্যাচে ব্রাজিল জিততে পারলেই উঠে যেতো শীর্ষে।

কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ড্রয়েই বেশ কিছু পয়েন্ট হারাতে হয়েছে ব্রাজিলকে, যা প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পরও আসেনি। ফলে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠা হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলের পয়েন্ট ছিল ১৮২৬.৩৫, বর্তমানে ১৮২৩.৪২ পয়েন্ট।

তবে ব্যাপক পরিবর্তন এসেছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার র‌্যাংকিংয়ে। ১৬.৪৮ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭৬৬.৯৯, যা তাদের তুলে দিয়েছে তাদেরকে ৪ নাম্বার র‌্যাংকিংয়ে।

প্রসঙ্গত, ৪ থেকে ৫ নাম্বারে নেমে গেছে ইংল্যান্ড। ৩ নম্বরে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচ না খেললেও উন্নতি হয়েছে জার্মানির। জার্মানরা উঠে এসেছে তালিকার ১১ নম্বরে।

আরও পড়ুন: আইপিএল নিলাম, জানেন না কামিন্স !

তালিকার ১২ নম্বরে মেক্সিকোর অবস্থান। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অবনতি তাদের ওপরের দিকে উঠতে সাহায্য করেছে। উন্নতি হয়েছে লুইস সুয়ারেসদের দল উরুগুয়ের। ১৭.৩৯ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬১৪.০৫, যা তাদের তুলে দিয়েছে ১৬ নম্বরে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

রাজনগরে বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত ক...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা