ফাইল ছবি
খেলা

প্রিন্সের পদত্যাগ, ব্যাটিংয়ে সিডন্স

স্পোর্টস ডেস্ক: অবশেষে নির্ধারণ হয়ে গেলো বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ। জেমি সিডন্স হচ্ছেন মুশফিক-তামিমদের পরবর্তী ব্যাটিং কোচ। এমনটিই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এদিকে গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন অ্যাশওয়েল প্রিন্স। যদিও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল প্রিন্সের। কিন্তু তিনি সম্পর্ক ছিন্ন করলেন আগেই ।

চারপাশে গুঞ্জন চলছিলো, বিসিবির ব্যাটিং পরামর্শক সিডন্স হতে যাচ্ছেন পরের কোচ। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। গত সপ্তাহে বাংলাদেশে আসেন তিনি।

গত ডিসেম্বরে নাজমুল হাসান বলেছিলেন, ‘সিডন্সের সঙ্গে চুক্তি করলেও তিনি হাই পারফরম্যান্স, অনূর্ধ্ব-১৯ নাকি সিনিয়র দলে ভূমিকা রাখবেন, তা চূড়ান্ত হয়নি।’ ৫৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান বিপিএলের ম্যাচ দেখে সময় পার করেছেন।

বিসিবির সভাপতির বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, ‘জেমি সিডন্স জাতীয় দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন। সিনিয়র ক্রিকেটার ও বোর্ড ডিরেক্টরদের কাছ থেকে আমরা শুনেছি যে তিনি ভালো কোচ, এ কারণেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে।’

প্রসঙ্গত, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন জেমি সিডন্স। গত বছর মে মাসে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত করতে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে ও প্রিন্সকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছিল, অবশেষে প্রিন্স নিয়োগ পান।

নাজমুল হাসান জানিয়েছেন, ‘সম্ভবত সিডন্স আসার পরই প্রিন্স চিন্তা করেছিলেন, আমরা ভিন্ন কিছু ভাবছি। তিনি থেকে যেতে পারতেন, তাকে অন্য কোনো ভূমিকায় রাখা যেত।’

আরও পড়ুন: বোর্ড সভা স্থগিত, উপাচার্য অবরুদ্ধ

বোর্ড প্রেসিডেন্ট বিশ্বাস করেন, সিডন্সকে নিয়োগ দেওয়ার কারণেই প্রিন্স সম্ভবত পদত্যাগ করেছেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা