পেট কামিন্স
খেলা

আইপিএল নিলাম, জানেন না কামিন্স !

স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুম । তার আগে বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে মেগা নিলাম অনুষ্ঠান।

গতবছরের নিলাম থেকে বেশ মোটা অংকের অর্থ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। সাড়ে ১৫ কোটি রুপিতে অজি পেসারকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের বনে যান তিনি। অথচ এবার মেগা নিলাম হলেও সেসব ভেবে সময় নষ্ট করতে চান না কামিন্স।

সূচি অনুযায়ী আসছে ২৭ মার্চ পর্দা উঠবে আইপিএলের। সে সময় পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টিম অস্ট্রেলিয়া।

৩ ম্যাচের টেস্ট সিরিজটির প্রথম ম্যাচ আগামী ৪ মার্চ। তৃতীয় ও শেষ ম্যাচটি চলবে ২১ -২৫ মার্চ পর্যন্ত। এরপর ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শেষ হবে ৫ এপ্রিল ।

অস্ট্রেলিয়া দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে। আপাতত আইপিএলের ভাবনা সরিয়ে এই সফরকে গুরুত্ব দিচ্ছেন প্যাট কামিন্সরা।

যে কারণে পাকিস্তান সফরে যাওয়া ক্রিকেটারদের আইপিএল-এর শুরুর ভাগে পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক কামিন্স জানান, ‘সত্যি বলতে আমি জানি না আইপিএল-এর নিলাম কবে। ১৩, ১৪ না ১৫ ফেব্রুয়ারি তা আমার মনে নেই। এটা ভেবে সময় নষ্ট করিনি।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ‘আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএল-এর জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব হবে না।’

প্রসঙ্গত, এবার অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার আইপিএলের নিলামে উঠবেন । কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক প্রয়োজন। সেই কারণে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের জন্য ঝাঁপাতে পারত এই দলগুলো।

আরও পড়ুন: র‌্যাংকিংয়ে নেমেছে ব্রাজিল, আর্জেন্টিনার উন্নতি

কিন্তু শুরু থেকে না পাওয়া গেলে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অজি ক্রিকেটারদের নিয়ে ভাবতে হচ্ছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা