সাকলাইন মুস্তাক- ফাইল ছবি
খেলা

ফের পাকিস্তানের কোচ সাকলায়েন

স্পোর্টস ডেস্ক: চলতি ২০২২ সালের শুরুতে পাকিস্তানের কোচের পদ থেকে নিজেকে সড়িয়ে নেন সাবেক পাক স্পিনার সাকলায়েন মোস্তাক। কিন্তু এক মাস পার হতেই ফের সেই দায়িত্ব নিতে চলেছেন দেশটির এই কিংবদন্তি ক্রিকেটার।

যদিও পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমসহ বোর্ডের অনেকেই বিদেশি হেড কোচের ব্যাপারে আগ্রহী ছিলেন। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে কথা বলেই গত ৩ জানুয়ারি দায়িত্ব ছেড়ে দেন মুস্তাক।

কিন্তু বিদেশিদের ধারে-কাছেও যায়নি বোর্ড। সেই সাকলায়েন মোস্তাককেই পূনরায় ১ বছরের জন্য নিয়োগ দিল বিসিবি।

সাকলায়েন মোস্তাককে এবারও ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জং।

পাক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে নতুন কোচ নেওয়ার সময় তাদের নেই। তাই সাকলায়েনের হাতেই দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে রমিজ রাজারা।

এদিকে জানা যায়, ১ বছরের চুক্তিতে সাবেক অজি পেসার শন টেইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকস্তান।

অপরদিকে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে পাকিস্তানের আরেক কিংবদন্তি মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাকলায়েন মোস্তাক।

পাকিস্তান দলে অবশ্য রাতারাতি পরিবর্তন ঘটে সাকলায়েনের ছোঁয়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করে বাবর আজমের দল।

ফাইনালে উঠতে না পারলেও সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত দাপুটে ম্যাচ উপহার দেয় পাকিস্তান। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান।

আরও পড়ুন: প্রিন্সের পদত্যাগ, ব্যাটিংয়ে সিডন্স

বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে এসেও দুর্দান্ত পারফরম্যান্স করে দেখায় পাকিস্তান দল। ৩ ম্যাচের টি-টোয়োন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাবর-রিজওয়ানরা। পাশাপাশি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সাফল্য পায় পাকিস্তান।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা