কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস বনাম সাসসুয়োলো (ছবি: সংগৃহীত)
খেলা

আত্মঘাতী গোলে জয় পেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রুয়ানের আত্মঘাতী গোলে জয় পেয়েছে জুভেন্টাস। কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠে গেছে দলটি। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতের ম্যাচে সাসসুয়োলোর বিপক্ষে ২-১ গোলে জয় পায় তারা।

ম্যাচের তিন মিনিটের মাথায় আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার গোলে জুভেন্টাস এগিয়ে গেলেও সাসসুয়োলো সমতায় ফেরে ২৪ মিনিটে। দলটার আইভরিয়ান মিডফিল্ডার হামেদ জুনিয়র ত্রায়োরে স্কোরলাইন ১-১ সমতায় ফেরেন।

খেলার ৮৮ মিনিটে সাসসুয়োলোর রক্ষণভাগ পার করে বাঁ দিক থেকে ডিবক্সে বিপজ্জনকভাবে ঢুকে যান ভ্লাহোভিচ। ভেতরে ঢুকে ডান পা দিয়ে শট নেন, সেটাই রুয়ানের পিঠে লেগে দিক বদল করে জড়িয়ে যায় জালে।

এর আগে তিন মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান দিবালা। বাঁ প্রান্ত থেকে লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোর পাস থেকে রাইট উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদো শট নিলে তা সাসসুয়োলোর এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় দিবালার কাছে। দৃষ্টিনন্দন এক ভলিতে দলকে এগিয়ে দেন লা জয়া।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর বাতিল

এর আগে আরেক কোয়ার্টার ফাইনালে ভ্লাহোভিচের সাবেক দল ফিওরেন্তিনা ৩-২ গোলে হারিয়েছে আতালান্তাকে। ফিওরেন্তিনার হয়ে জোড়া গোল করেন পোলিশ স্ট্রাইকার ক্রিস্তফ পিওন্তেক, ম্যাচের একদম শেষদিকে যোগ করা সময়ে গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন সার্বিয়ান সেন্টারব্যাক নিকোলা মিলেঙ্কোভিচ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা