চ্যাম্পিয়ন ভারত (ছবি: সংগৃহীত)
খেলা

‘ছোটদের’ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কাছে আগেরবার শিরোপা হারিয়েছিল। এবার ফাইনালে জায়গা করে নিয়ে সেই দুঃখ ঘুচালো ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন ভারত। অ্যান্টিগার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পঞ্চমবার ছোটদের বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত।

টিম ইন্ডিয়ার পেসারদের সামনে কুপোকাত হয়েছে ইংলিশরা। রাজ বাওয়া এবং রবি কুমারের দুর্দান্ত বোলিং নৈপূণ্যে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এই দুই পেসার মিলে নেন ৯ উইকেট। ফলে ৪৪.৫ ওভারে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়া ভারতকে পথ দেখান ব্যাটার রাজ। বিপদের সময় খেলেন চমৎকার এক ইনিংস। সেই সঙ্গে শাইক রশিদ ও নিশান্ত সিন্ধুর হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৪ বল আগেই জয় পায় ভারত।

ফাইনালের মঞ্চে রান তাড়া করতে চায়নি ইংলিশরা। তবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে এভাবে নাড়িয়ে দেবে, ঘুণাক্ষরেও হয়তো ভাবেনি তারা। ১৮ রানেই নেই ২ উইকেট। দেখতে দেখতে ৪৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর ৯১/৭ স্কোরে ফাইনালের উত্তেজনা তখনই একরকম শেষ। তখনও হাল ছাড়েনি ইংল্যান্ড।

একের পর এক সতীর্থ প্যাভিলিয়নে ফিরলেও জেমস রিউ খেলেছেন আপন মনে। একটুর জন্য সেঞ্চুরি পাননি তিনি। ৯৫ রানেই থামতে হয় তাকে। ১১৬ বলের ইনিংসটি রিউ সাজিয়েছেন ১২ রাউন্ডারিতে। তার সঙ্গে অবশ্যই কৃতিত্ব পাবেন জেমস সেলস। ৯ নম্বরে নেমে তিনি রিউকে সঙ্গ না দিয়ে তো ইংলিশরা আরও আগেই অলআউট হয়ে যেত। সেলসকে আউটই করতে পারেননি ভারতীয় বোলাররা। ৬৫ বলে অপরাজিত ছিলেন ৩৪ রানে।

দুর্দান্ত বোলিংয়ে শিরোপার রাস্তা আগেই তৈরি করে রেখেছিল ভারত। যদিও ১৯০ রানের সহজ লক্ষ্যে শুরুতে নিজেরাও বিপদে পড়েছিল। তবে মিডল অর্ডারের দারুণ নৈপুণ্যে শিরোপা উৎসব করেই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে যখন শঙ্কার মেঘ জমে ইন্ডিয়ার আকাশে তখনই ব্যাট হাতে দাঁড়িয়ে যান রাজ। বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে অবদান রাখেন ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলে। নিশান্তের সঙ্গে তার জুটিতেই জয়ের পথ সহজ হয় ভারতের জন্য। নিশান্ত ৫৪ বলে অপরাজিত থাকেন ৫০ রানে। তার সঙ্গে শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়েন ১৩* রান করা দিনেশ বানা। এর আগে ৮৪ বলে ৫০ রান করে অবদান রাখেন রশিদ।

আরও পড়ুন: বিপিএলের মাঝপথে ফিরে যাচ্ছেন রাসেল

ইংল্যান্ডের তিন বোলার- জোশুয়া বয়ডেন, জেমস সেলস এবং থমাস অ্যাসপিনওয়াল প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা