খেলা
মুন্সীগঞ্জ স্টেডিয়ামে বিপিএল:

রহমতগঞ্জকে হারালো চট্টগ্রাম আবাহনী

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যা. মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল তথা বিপিএলের তৃতীয় দিনের খেলা শনিবার (৫ ফেব্রয়ারি) বিকেলে শেষ হয়েছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। খেলায় রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে দলটি। বিকেল ৩ টার দিকে জেলা শহরের মাঠপাড়া এলাকার স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজান রেফারি ভূবন মোহন তরফদার।

শুরুতেই আক্রমনাত্মক ভঙ্গিতে ছিলেন রহমতগঞ্জের খেলোয়াড়রা। রহমতগঞ্জের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ খেলা শুরুর ৩ মিনিটের মাথায় হলুদ কার্ডের দেখা পান। খেলার প্রথমার্ধের ৬ মিনিটেই গোলের দেখা পায় দলটি। ঘানার ফরওয়ার্ড ফিলিপ আদজা ট্টেটি নাহ শট প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী জালে বল ছুয়ে গেলে প্রথম গোলের স্বাদ পায় ঢাকার ক্লাব রহমতগঞ্জ। এর পর হাফ টাইমের আগে গোল পাইনি কোন দল। ১-০ গোলে এগিয়ে মাঠ ছাড়েন রহমতগঞ্জ।

এদিকে, হাফ টাইমের পর খেলার ৫৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান উইং ফরওয়ার্ড এবিমুবই থেঙ্গগট প্রথম গোল করেন। পরে ৭২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর বদলী খেলোয়াড় রুবেল মিয়া দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলের পক্ষে ২-১ গোলের লিড নেন। তবে খেলার দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের দিকে পেনাল্টি বক্সে হলুদ কার্ড পান আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা। খেলায় প্রথম গোল করা রহমতগঞ্জ মরিয়া হয়ে খেললেও। খেলা শেষে ২-১ গোলের ব্যবধানে জয়ের দেখা পায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা