খেলা

মুক্তিযোদ্ধা সংসদকে হারালো আবাহনী

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ডোরিয়েল্টনের একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে আবাহনী লিমিটেড। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আবাহনী লিমিটেড এই জয় লাভ করেছে।

খেলার ৩ মিনিটে বক্সের বাইরে থেকে দানিয়েল কলিনদ্রেসের সাইড ভলি অল্পের জন্য পোস্ট ঘেষে যায়। এরপর আবাহনীর এগিয়ে যেতে অবশ্য সময় লাগেনি। ১২ মিনিটে নুরুল নাইম ফয়সালের বা প্রান্তের ক্রসে দোরিয়েন্তন অরক্ষিত অবস্থায় টোকায় দারুণভাবে ফিনিস করেন।

এই মৌসুমে ব্রাজিলিয়ান তারকার ৯ম গোল। এছাড়া খেলার ১৮ মিনিটে জাপানি স্ট্রাইকার তেতসুয়াকি মিসওয়ার কাটব্যাক থেকে আহমেদ আইমান শট নিতে পারেননি। ৫৫ মিনিটে কলিনদ্রেসের ফ্রি-কিক গোলকিপার রাজীব ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করে আকাশি-নীল জার্সিধারিদের হতাশ করেন।

এদিকে, মুক্তিযোদ্ধা একটু গুছিয়ে নিয়ে ফাঁকে ফাঁকে গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে। ৬১ মিনিটে তেতসুয়াকির প্লেসিং গোলকিপার শহিদুল আলম সোহেল পা দিয়ে ক্লিয়ার করেন।কলিনদ্রেস-জীবন মিলে আক্রমণে ওঠেও ফিনিসিং ব্যর্থায় ব্যবধান বাড়াতে পারেননি। ৭২ মিনিটে জুয়েলের ক্রসে কলিনদ্রেস বলের নাগাল ঠিকঠাক পাননি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা