খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হাসনাইন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনকে বিগ ব্যাশে প্রশ্নবিদ্ধ হওয়া বোলিং অ্যাকশন পরীক্ষার পর আন্তর্জাতিক ম্যাচে অবৈধ ঘোষণা করা হয়েছে। এমনকি চলমান পিএসএলেও আর খেলা হচ্ছে না এই পাকিস্তানি ক্রিকেটার।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ২ জানুয়ারি বিগ ব্যাশে সিডনি থান্ডারের পক্ষে হাসনাইনের অভিষেক হয়। সাকিব মাহমুদের পরিবর্তে সুযোগ পান তিনি। লাহোর বিশ্ববিদ্যালয়ের অধীন ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। সেই পরীক্ষায় দেখা গেছে, তার বোলিং অ্যাকশন অবৈধ। বর্তমানে হাসনাইন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। ৮.৪৪ ইকোনমিক রেটে পেয়েছেন ৩ উইকেট।

এর আগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে বিগ ব্যাশে নিজের প্রথম ওভারেই ৩ উইকেট শিকার করেন হাসনাইন। সেই ওভারটিও ছিল মেডেন। সেই ম্যাচে ২০ রানে ৩ উইকেট পান হাসনাইন। অভিষেক ম্যাচেই ভালো বল করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, হাসনাইন বিগ ব্যাশে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৭ উইকেট। এর পরই তার বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করেন ম্যাচের দায়িত্বরত আম্পায়াররা। ফলে পাকিস্তানে ফিরে যান তিনি।

আরও পড়ুন: আফগানিস্তান সিরিজ ঢাকা-চট্টগ্রামে

আইসিসির নিয়মানুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে হাসনাইনকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারত। কিন্তু আগেও এমন ঘটনায় পিসিবি ঘরোয়া ক্রিকেটেও বোলিং করার অনুমতি দেয়নি এবং হাসনাইনের ক্ষেত্রেও তাই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ফলে চলমান পিএসএলে আর খেলা হচ্ছে না তার। হাসনাইন এখন একজন স্থানীয় কোচের অধীনে তার বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কাজ করবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা