নেদারল্যান্ডসকে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান (ছবি: সংগৃহীত)
খেলা

ডাচদের হোয়াইটওয়াশ করল আফগানরা

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আর এতেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ডাচদের হোয়াইটওয়াশ করল টিম আফগান।

কাতারের দোহায় অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল আফগানিস্তান। শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হাশমতউল্লাহ শহিদীদের। ব্যক্তিগত ১২ রানেই ফিরে যান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। পরে অবশ্য পিছু ফিরতে হয়নি হাশমতউল্লাহদের। দ্বিতীয় উইকেট জুটিতে রিয়াজ হাসান ও রহমত শাহ মিলে করেন ৮৬ রান। এতেই বড় হয় দলীয় ইনিংস।

ব্যক্তিগত অর্ধশতক করেন ৫০ রানে প্যাভিলিয়নে ফেরেন রিয়াজ। রহমত আউট হওয়ার আগে করেন ৪৬ রান। এরপর ব্যাট হাতে ৭১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন দলের বাঁ-হাতি মিডলঅর্ডার ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। ৫৯ বলে খেলা ওই ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৩টি ছয়। আর শেষ পর্যন্ত টিকে থেকে আজমতউল্লাহ ১৫ ও রশিদ খান ১৩ রান করেন। নির্ধারিত ৫০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ করে ২৫৪ রান।

জবাবে ওপেনিং জুটিতে শুভসূচনা করেন দুই ডাচ ওপেনার। শুরুতে দুজন মিলেন তুলেন ১০৩ রান। তখন মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে সফরকারীরা। তবে ব্যক্তিগত ৫৪ রানে স্কট এডওয়ার্ডস সাজঘরে ফিরে গেলে কলিন অ্যাকারম্যানের সঙ্গ দিতে পারেননি কেউ।

পরের ৯ ব্যাটসম্যানের মধ্যে মাত্র ১জন দশের ঘর পার করেন। আর ওপেনার কলিন অ্যাকারম্যান আউট হওয়ার আগে করে যান ৮১ রান।

আরও পড়ুন: বাবা হলেন ক্রিকেটার যুবরাজ

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কায়েস আহমেদ। এছাড়া দুটি উইকেট নেন রশিদ খান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা