ছবি: সংগৃহীত
খেলা

দীর্ঘ দিন পর প্রতিযোগিতামূলক খেলার মাঠে মাশরাফি

স্পোর্টস নিউজ: দীর্ঘ প্রায় প্রায় ৪০২ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন ডানহাতি পেসার মাশরাফি বিন মুর্তজা। তিনি সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপে।

এর আগেও এমন লম্বা বিরতি ছিল। ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন ছিলেন মাঠের বাইরে।

ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি মাশরাফির। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। বিপিএলে তাকে দলে নেয় মিনিস্টার ঢাকা। লিগের শুরু থেকে খেলার কথা ছিল তার। সেজন্য নিয়মিত মাঠে এসে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত অনুশীলনে হঠাৎ চোটে পড়েন তিনি। সেই চোটে প্রথম তিন ম্যাচে মাঠের বাইরে চলে যান তিনি।

চতুর্থ ম্যাচে মিরপুরে মঙ্গলবার ঢাকার প্রতিপক্ষ সিলেট সাইরাইজার্স। প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয়ে ফেরে তারা। মাশরাফিকে নিয়ে নিশ্চিতভাবেই পাল্লা ভারী করেছে ঢাকা। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় জয় পেতে মুখিয়ে শিরোপা প্রত্যাশী দলটি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা