জীবন নিয়ে বানানো তথ্যচিত্রে নেইমার (ছবি: সংগৃহীত)
খেলা

মুক্তি পেল নেইমারের ‘জীবন’ 

স্পোর্টস করেসপন্ডেন্ট: জাতীয় দলে খেলার আগেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ফুটবল তারকার জীবন নিয়ে বানানো তথ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যায়োস’। যেখানে তুলে ধরা হয়, সাধারণ পরিবার থেকে বিশ্বের দামি ফুটবলার হওয়ার সেই গল্পটি। রয়েছে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কের বিষয়গুলো। ক্যারিয়ারজুড়ে চোট এবং বিতর্ক সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে এতে।

এছাড়া নেইমারের সাথে তার ১০ বছর বয়সী ছেলে দাভি লুকার সম্পর্ক নিয়েও দর্শকেরা জানতে পারবেন তথ্যচিত্রে।

নেইমারকে নিয়ে কথা বলেছেন তার বাবা নেইমার সিনিয়র ও ছেলে দাভি। মুখ খুলেছেন বন্ধু লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। ব্রাজিল দলের সতীর্থ সিলভা-আলভেজরাও যুক্ত হয়েছেন তথ্যচিত্রে। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামও সিরিজটিতে রয়েছেন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তথ্যচিত্র নিয়ে ইএসপিএনকে কিছুদিন আগে নেইমার বলেন, এটি দেখার পর তার সম্পর্কে সমালোচকদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাকে পছন্দ করতে শুরু করবেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা