খেলা

বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সাত বছর পর নতুন বছরে টাইগারদের সামনে ভারতের মতো দলের বিরুদ্ধে কঠিন পরীক্ষা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সূত্র জানায়, চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে কোহলি-রোহিতের দল। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ফিরেই বাংলাদেশ সফরে আসার কথা বিরাট কোহলির দলের।

এদিকে, আনন্দজবাজার পত্রিকা জানিয়েছে, বিশ্ব টেস্ট ফাইনালে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা বাদ দিলে ২০২১ সাল ভালই গিয়েছে ভারতীয় ক্রিকেটের পক্ষে। মাঠের বাইরে যতই বিতর্ক হোক, মাঠের অন্দরের পারফরম্যান্সে তার কোনও ছাপ পড়েনি। তবে নতুন বছরেও বিরাট কোহলী, রোহিত শর্মাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সফর এবং ঘরের মাঠে সিরিজ খেলতে হবে।

বছরের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছে ভারত। নতুন বছরের শুরুটাও হচ্ছে তাদের দিয়েই। আগামী ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। বিরাট কোহলীদের সামনে প্রথম বার সে দেশে টেস্ট সিরিজ জেতার হাতছানি রয়েছে। কেপ টাউনে তৃতীয় টেস্ট হবে। এরপর এক দিনের সিরিজ হবে, যেখানে ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দেবেন কেএল রাহুল।

এর পরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এক দিনের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। পরের দুটি যথাক্রমে ৯ এবং ১২ ফেব্রুয়ারি। প্রথম টি-টোয়েন্টি ১৫ ফেব্রুয়ারি। পরের দুটি ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ২৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্ট ৫ মার্চ থেকে। তিনটি টি-টোয়েন্টি ১৩, ১৫ এবং ১৮ মার্চ। এর পরেই ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএল খেলতে। বোর্ডের কথা অনুযায়ী এ বার দেশের মাটিতেই এই প্রতিযোগিতা হওয়ার কথা। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে স্থান পরিবর্তন হতেও পারে।

আগামী ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এগুলি হবে ৯, ১২, ১৪, ১৭ এবং ১৯ জুন। এর পরেই ভারতীয় দল চলে যাবে ইংল্যান্ড সফরে। সেখানে ম্যাঞ্চেস্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা পঞ্চম টেস্ট, করোনার কারণে যা ২০২১ সালে পিছিয়ে গিয়েছিল। এরপর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচও খেলবে তারা। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক এক দিনের ম্যাচ খেলার কথা তাদের।

ক্যারিবিয়ান সফর থেকে ফিরেই ভারতের সামনে জোড়া পরীক্ষা। প্রথমে খেলতে হবে এশিয়া কাপ, যেখানে ভারতের বিরুদ্ধে ফের পাকিস্তানকে খেলতে দেখা যাবে। এই প্রতিযোগিতার সূচি এখনও ঘোষিত হয়নি। এশিয়া কাপের পরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা।

বছরের শেষে বাংলাদেশের মাটিতে তাদের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। এই সিরিজের তারিখও এখনও জানা যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা