ভারতকে হারিয়ে শিরোপা জিতলো মেয়েরা
খেলা
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা।

বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলো টুর্নামেন্টে ক্লিনশিট বাংলার মেয়েরা।

এর আগে ২০১৮ সালেও অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে শিরোপা জিতেছিলো বাংলাদেশ। এবার সেটি বাড়িয়ে অনূর্ধ্ব-১৯ করা হলেও অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ।

পুরো ম্যাচেই আধিপত্য ছিল মারিয়াদের। ১৬ মিনিটেই দারুণ লিড পেতে পারতো বাংলাদেশ। তহুরার কিকে গোলরক্ষক গোললাইনে থেকে বল সেভ করে।

যদিও বাংলাদেশ দলের মেয়েদের দাবি, গোল হয়েছে। তবে রেফারি শেষ পর্যন্ত আশ্বস্ত করেন, বল লাইনের ওপর ছিল।

এরপর ম্যাচের ৭৬ মিনিটে আরেকটি গোল হলেও সেটি অফসাইড হোয়। শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় আনাই মুঘিনির বক্সের বাইরে থেকে নেয়া শট থেকে জয় নিশ্চিত করে বাঘিনীরা। আনাই মুঘিনির করা গোলটাই জয়সূচক গোলে পরিণত হয়।

মারিয়া মান্ডা ম্যাচ শেষে বলেন, বিজয়ের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে গোটা দেশকে উৎসর্গ করেছেন জয়টা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা