ছবি- সংগৃহীত
খেলা

বাংলাদেশ দলের অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক: শঙ্কার অবসান ঘটেছে অবশেষে। সর্বশেষ করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। আজ থেকেই অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ তথ্য জানিয়েছেন । তিনি বলেছেন, ‘গতকাল (গত ১৯ ডিসেম্বর) আমাদের করোনার শেষ টেস্ট ছিল। এবং আজকে (গতকাল) সকালে রেজাল্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ।’

মুমিনুল-মুশফিকরা আজ থেকেই অনুশীলনে নেমে পড়বেন।

গতকাল বিসিবির পরিচালক বলেছেন, ‘এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল (আজ) ইনশা আল্লাহ আমরা এখান থেকে বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। কালকে (আজ) আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন আছে, লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে। যেখানে জিমের সুবিধাও পাবো।’প্রথম দিন অনুশীলন শেষ করেই টিম হোটেলে উঠে যাবে বাংলাদেশ দল। প্রস্ত্ততি ম্যাচগুলো খেলা হবে। স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ক্রিকেটাররা। প্রথম টেস্টের জন্য প্রস্ত্ততি শুরু হবে আজ থেকে।

টিম ডিরেক্টর বলেন, ‘তারপর অনুশীলন শেষ করে আমরা হোটেলে উঠে যাব, নভোএয়ার হোটেলে। তারপর থেকে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব, অনুশীলন করতে পারব। নিজেদেরকে প্রথম টেস্ট ম্যাচের জন্য প্রস্ত্তত করতে পারব ইনশা আল্লাহ।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ক্রিকেটে ভালো খেলা এবং দলের সবার সুস্হতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুজন। তিনি বলেছেন, ‘দেশবাসীর কাছে প্রত্যাশা, সবাই আপনারা দোয়া রাখবেন যে আমরা ভালো থাকি, এখানে সবাই সুস্হ থাকি এবং ভালো একটা সিরিজ খেলতে পারি।’

তবে করোনা আক্রান্ত হওয়া স্পিন কোচ রঙ্গনা হেরাথ আইসোলেশনে রয়েছেন। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট এবং ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা