খেলা

আইপিএল আয়োজনের দিকে এগুচ্ছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক:

সদ্য শেষ হওয়া আইসিসি’র টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কোনও সিদ্ধান্ত আসেনি। এজন্য জুলাই পর্যন্ত অপেক্ষার কথা জানানো হয়েছে। আর এমন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই।

এরইমধ্যে বিশ্ব ক্রিকেটের অনেক বড় বড় তারকারাই এবারের বিশ্বকাপ পেছানোর পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, আমরা মুখিয়ে আছি আইপিএল খেলতে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সুযোগটা কাজে লাগিয়ে বছরের শেষে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা করছে। সবাই এ বছর আইপিএলের জন্য মুখিয়ে আছে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি জানান, এ বছর আইপিএল আয়োজন করতে বিসিসিআিই সকল সম্ভাবনার পথই খুলে রাখছে। দর্শক, ফ্র্যাঞ্চাইজি, বিজ্ঞাপন সংস্থা, সম্প্রচার প্রতিষ্ঠান, খেলোয়াড় থেকে শুরু করে সবাই এ বছর আইপিএল দেখতে চাই। সেটা ফাঁকা গ্যালারিতে হলেও।

তিনি বলেন, ভারত এবং অন্যান্য দেশের ক্রিকেটাররাও আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাই আশাবাদী। বিসিসিআই দ্রুতই এর ভবিষ্যৎ ঠিক করবে বলে তিনি মত পোষণ করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা