খেলা

হারানো দিনে ফিরে গেলেন রুবেল

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেনের জন্মস্থান বাগেরহাট। তবে করোনাভাইরাসের এই মহামারির সময়ে দীর্ঘদিন বাড়িতেই অবস্থান করছেন এই ক্রিকেটার।

আর এই সুযোগে তার বাসার কাছে শৈশবে দাপিয়ে বেড়ানো ভৈরব নদীতে দীর্ঘ ১৪ বছর পর আজ গোসল করলেন রুবেল।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ফেসবুক পেজে ভৈরবের কিছু ছবি শেয়ার করেন তিনি। সেখানে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পাশাপাশি গোসল করতেও দেখা যায় তাকে।

জাতীয় দলে ডাক পাওয়ার পর খুব কম সময়ই বাগেরহাটের নিজ বাড়িতে অবস্থান করেছেন তিনি।

ক্যাপশনে রুবেল লেখেন, "সত্যিই সময়টা অসাধারণ ছিল। নিজ জন্মস্থান বাগেরহাটের ভৈরব নদীতে ১৪ বছর পরে ভাই বন্ধুদের সাথে গোসল করলাম। সত্যি মনে পড়ে গেল ছোটবেলার সেই দুরন্ত সময়গুলোর কথা।"

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা