খেলা

আবারও পেছালো টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক :

আবারও পিছিয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত।

আইসিসি’র শুক্রবারের (১০ জুন) সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবার কথা ছিল। কিন্তু বুধবারের মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

বুধবার জুন টেলিকনফারেন্সের মাধ্যমে আইসিসির সদস্য দেশগুলোর বোর্ড প্রেসিডেন্টরা সভা করেন। দীর্ঘ মিটিং শেষে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আরো একমাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করা হবে। তবে পরবর্তী সভার নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

পরবর্তী সভা না হওয়া পর্যন্ত করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে সভায় জানানো হয়।

সহযোগী দেশগুলোর অবস্থা বিবেচনা করে সে হিসেবেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে আইসিসি।

এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী মানু শৌনে বলেন, বর্তমানে সারাবিশ্বে করোনা মহামারির অবস্থা খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমরা ক্রিকেটের জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্তই নিতে চাই। স্বাস্থ্য সুরক্ষাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি।

তিনি আরো বলেন, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মাত্র একবার সুযোগ পাব এবং এ কারণেই এটি সঠিক হওয়া গুরুত্বপূর্ণ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা