খেলা

কলিন্দ্রেসের ‘কিংস’ অধ্যায়ের সমাপ্তি

ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে বিদায় বলে দিয়েছেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস।

বুধবার (১০ জুন) বসুন্ধরা কিংসও তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। আগামী সোমবার কলিন্দ্রেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বসুন্ধরা কিংস গত মৌমুমের তিনটি ট্রফির দুটি জিতেছিল। ফেডারেশন কাপ রানার্সআপ হলেও চ্যাম্পিয়ন হয়েছিল প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপে।

এবার মৌসুমের প্রথম টুর্নামেন্ট 'ফেডারেশন কাপ' জিতেছে ক্লাবটি। এই তিনটি ট্রফি জয়ের প্রধান নায়ক ছিলেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড এই কলিন্দ্রেস।

বুধবার বিদায়ী অনুষ্ঠানে কলিন্দ্রেস তিনটি চ্যাম্পিয়ন ও একটি রানার্সআপ ট্রফি সামনে রেখে ছবি তুলেছেন।


তখন তিনি বলেন, 'জীবনের ভাল একটা সময় কাটিয়ে গেলাম বাংলাদেশে। বিশেষ করে বসুন্ধরা কিংসে। ক্লাবটির ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা দারুণ। আমার মনে থাকবে সবাইকে।'

কলিন্দ্রেসের বিদায় প্রসঙ্গে বসুন্ধরা কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছে, 'এলেন, দেখলেন, জয় করলেন! বসুন্ধরা কিংসের সাথে ড্যানিয়েল কলিন্ড্রেস সোলেরার গল্পটাও ঠিক এমন। একটি নতুন দলে যোগ দিয়ে তিনি সম্ভব সব শিরোপাই জিতিয়েছেন বসুন্ধরা কিংসকে। আমাদের ক্লাবের সেরা মুহুর্তগুলো তার হাত ধরেই এসেছে। সেই সাথে তিনি তার নাম লিখে দিয়েছেন বাংলাদেশের পেশাদার ফুটবল ইতিহাসেও।'

এখন থেকে এই কোস্টারিকান ফুটবলারকে আর দেখা যাবে না কিংসের জার্সিতে। ‘২৬’ নম্বর জার্সিতে ফুটবল মাঠে আর হয়তো দেখা যাবে না তার সেই দুই বাহু মেলে গোল উদযাপন। তবে বসুন্ধরা কিংসের প্রথম সুপারস্টারকে মনে রাখবে প্রতিটি কিংস ভক্ত এবং এদেশের প্রতিটি ফুটবলপ্রেমী।

ধন্যবাদ, ড্যানিয়েল কলিন্ড্রেস সোলেরা।

প্রিমিয়ার লিগ বাতিল হলেও বসুন্ধরা কিংসের সামনে রয়েছে এএফসি কাপে খেলার সুযোগ। কিন্তু সেই খেলাগুলোতে আর কলিন্দ্রেসের ঝলক দেখা যাবে না।

কলিন্দ্রেসের বিদায়ে এখন কেবল মেসির সতীর্থ বার্কোস থাকবেন কিংস সমর্থকদের প্রত্যাশার সব কেন্দ্রবিন্দুতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা