খেলা

আইসিসি'র বোর্ড সভা আবারও বসছে

স্পোর্টস ডেস্ক:

টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ বেশকিছু সিদ্ধান্ত নিতে বুধবার (১০ জুন) আবারও বসতে যাচ্ছে আইসিসি'র বোর্ড সভা।

যদিও শোনা যাচ্ছে, অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা থাকলেও বিশ্বকাপের আয়োজন স্থগিত হয়ে যাবে। তবে আয়োজক অস্ট্রেলিয়া এখনো চায় অক্টোবরেই টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করতে।

দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

গেলো মাসের শেষ দিকে জরুরি সভা ডেকেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। ১৫ দিন সময় নিয়ে মুলতবি হওয়া বোর্ড সভা তাই আবারো বসছে। এতদিনে কোভিড নাইনটিন পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে সামনের মাসে মাঠে ফিরবে ক্রিকেট। আলোচনা হচ্ছে অন্যান্য দলের সূচি নিয়েও। পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও অংশীজনের সঙ্গে আলোচনার সময় পেয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই বুধবারের সভা থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তই দিতে পারবে আইসিসি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা