খেলা

ভুয়া তালিকায় ক্ষুব্ধ জেমি ডে!

স্পোর্টস ডেস্ক:

করোনা সংক্রমণের কারণে কোন ম্যাচই মাঠে গড়াচ্ছে না এখন। আগামী ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ এখনও বাকি। তবে আশার কথা হল, নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৮ ও ১৩ অক্টোবর হবে দুটি ম্যাচ। প্রথমটি আফগানিস্তান ও পরেরটি কাতারের বিপক্ষে। এরপর ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত এবং ওমানের বিপক্ষে। এর মধ্যে তিনটি ম্যাচই নিজেদের মাটিতে।

সেই ম্যাচকে ঘিরে অনুশীলনের জন্য ৫ থেকে ৬ সপ্তাহ সময় চেয়েছিলেন ইংলিশ কোচ জেমি ডে। তাই অনুশীলনের আগে আগস্টেই জাতীয় দল ঘোষণার কথা বলেছিলেন। অথচ এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৭ জনের একটি জাতীয় দলের তালিকা ভাইরাল হয়েছে। তালিকায় ছিল টাইগার কোচ জেমি ডে’র নামও।

এমন অপপ্রচারে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের এই কোচ। তিনি জানিয়েছেন, ‘আমি বা ফেডারেশন এখনও পর্যন্ত দল ঠিক করিনি, আর ঘোষণার তো প্রশ্নই আসে না। কিন্তু স্যোশাল মিডিয়ায় আমার নাম করে একটি দলের তালিকা দেখা যাচ্ছে। এটা আসলে ঠিক হয়নি। যেখানে আমি কিংবা বাফুফে থেকে দল দেওয়া হয়নি সেখানে কীভাবে খেলোয়াড়দের নাম চলে আসলো। বিষয়টা আমার বোধগম্য হলো না। আমি সত্যি বিরক্ত হয়েছি।’

ফেসবুকে সেই দল নিয়ে অনেকেই আলোচনা করছেন। একটি দলের কোচ তো নিজেদের খেলোয়াড়দের নাম দেখে অভিনন্দনও জানিয়েছেন! এমন দল দেখে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই জেমি ডের সঙ্গে যোগাযোগ করছেন। ডে অবশ্য তাদের সত্যিটাই বলেছেন, ‘অনেক খেলোয়াড় এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছে। তাদের বলেছি এটা আসলে আমার দল নয়। আমি আগামী আগস্টের আগে দল ঘোষণা করবো না। কেননা এখন পর্যন্ত দলই তো চূড়ান্ত হয়নি। সর্বশেষ পরিস্থিতি দেখেই দল দিতে হবে। তবে যারাই আগাম দল ঘোষণা করেছে, তারা কাজটা ঠিক করেনি। এতে করে জাতীয় দলের ওপর প্রভাব পড়ে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা