খেলা

পূর্ণ শক্তি নিয়েই ফিরছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:

মারাত্বক চোট পয়েছেন লিওনেল মেসি। তাই যোগ দেননি অনুশীলনে। এমন গুঞ্জনের পর মেসির খেলা দেখা নিয়ে শঙ্কা তৈরি হয় ফুটবল প্রেমীদের মনে। সেই গুঞ্জন অবশ্য আংশিক সত্য। কোচ কিকে সেতিয়েন জানিয়েছেন, গেল সপ্তাহে অনুশীলনের সময় দলের মধ্যমণি ডান পায়ে চোট পান। তবে তা গুরুতর নয়।

বার্সার কোচ জানিয়ে দেন, করোনা পরবর্তী বার্সেলোনার প্রথম ম্যাচে রিয়াল মালরোকার বিরুদ্ধে অধিনায়কে নিয়েই মাঠে নামছে বার্সা।

সোমবার (৮ জুন) গণমাধ্যমকে কাতালান কোচ বলেন, মেসির মাঠে ফিরতে কোনও অসুবিধা নেই। তার পায়ে চির ধরেছিল। যদিও তা গুরুতর নয়। আমি মনে করি তিনি এখন ঠিক আছেন।

আগামী ১৩ জুন মালরোকার মাঠে খেলতে যাবে মেসি নেতৃত্বাধীন দলটি। চলতি লিগে মোট ১১টি ম্যাচ খেলতে হবে ব্লাউগ্রানাদের।

সেতিয়েন বলেন, আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। দলের সদস্য সংখ্যাও কম। অবশ্যই প্রতিটি ম্যাচেই মেসিকে মাঠে দেখতে চাই।

এদিকে শনিবার একাই অনুশীলন করেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন তিনি।

লা লিগায় ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার শীর্ষে রয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা