খেলা

এবার ছেলের নাম জানালেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল গত ২৯ মে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান।

এবার এই নতুন অতিথির নাম জানিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

আশরাফুল জানান, ছেলের নাম রেখেছেন 'মোহাম্মদ তাওয়াফ আদভি'। তাওয়াফ নামটি রেখেছেন তিনি। আর আদভি রেখেছেন তার স্ত্রী।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথমবার বাবা হওয়ার গৌরব অর্জন করেন দেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। প্রথম সন্তান আরিবা তাসনিম তুবা নামের বেলায় আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন তার বাবা।

মোহাম্মদ আশরাফুল জানান, ছেলের নাম রাখার ক্ষেত্রে স্ত্রী কন্যার আরিবা নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন আদভি। আর আমি চেয়েছিলাম ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ বোন ও ভাইয়ের ছেলে-মেয়েদের নামও ‘ত’ দিয়ে।

এই নামের ব্যাখ্যায় তিনি বলেন, হজ্জের সময় মক্কায় যে কাবাঘর তাওয়াফ করা হয়, সেখান থেকেই নামটা এসেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা