খেলা

আইসিসির কভার ছবিতে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক:

বিশেষ কোনও দিবস বা ঘটনা উপলক্ষে আইসিসি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কভার ছবি পরিবর্তন করে থাকে। এবার তেমনই এক কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ছবি নিজেদের কভারে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (১০ জুন) দুপুরে নারী দলের একটি ছবি পোস্ট করে আইসিসি।

আজ থেকে ঠিক ২ বছর আগে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল টাইগ্রেসরা। মূলত এই অর্জনকে মনে করিয়ে দিতেই টাইগ্রেসদের ছবি কভারে দিয়েছে আইসিসি।

তখন আইসিসি তাদের ক্যাপশনে লেখে, ২০১৮ সালের এই দিনে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। তারা শেষ বলের থ্রিলারে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে তিন উইকেটে জয়লাভ করে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব। প্রতিদিনই ক্রিকেট সংক্রান্ত নানা ছবি, তথ্য ও গল্প পোস্ট করে থাকে তারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা