খেলা

শ্রীলঙ্কাকে অপেক্ষায় রেখেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কায় যে বাংলাদেশর সফর পূর্বের সূচি অনুযায়ী হচ্ছে না তা বলতে গেলে একপ্রকার নিশ্চিত। তিন টেস্টের সিরিজটি পিছিয়ে আগস্টে নেওয়ার ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত জানতে উন্মুখ হয়ে আছে স্বাগতিকরা।

বিসিবির কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও এ ব্যাপারে তাড়াহুড়ো করবে না সফরকারী বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেন, শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।

বাংলাদেশের আগে সীমিত ওভারের ম্যাচে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভারতের। করোনাভাইরাসের কারণে ঝুলে আছে ভারতের সফর। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিরিজটি স্থগিত করা হয়েছে।

যদিও শ্রীলঙ্কান সংবাদমাধ্যম থেকে জানা গেছে বিসিসিআই সিরিজটি খেলার ব্যাপারে রাজি হয়েছে। সরকারের অনুমোদন পেলে আগস্টে শ্রীলঙ্কা যেতে পারে ভারত। সেপ্টেম্বরে টি২০ এশিয়া কাপ হলে বাংলাদেশের জন্য স্লট বের করা কঠিন হবে এসএলসির।

নিজামউদ্দিন চৌধুরীর মতে, 'দেশের বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত দেওয়া কঠিন। যে কোনো সিরিজ খেলতে হলে একটা ভালো প্রস্তুতির প্রয়োজন হবে। দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিম্নমুখী না হওয়া পর্যন্ত প্র্যাকটিস শুরু করা সম্ভব হবে না। সিদ্ধান্ত জানাতে বোর্ড আরও সময় নেবে। আশা করি, আগামী মাসে এ ব্যাপারে 'আপডেট' জানাতে পারব।'

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররাও শ্রীলঙ্কা সফরে যাওয়ার ব্যাপারে আগ্রহী নন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম ইকবালরা। ব্যক্তিগতভাবে অনেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে চাইলেও মুমিনুল হক অপেক্ষা করবেন কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত।

তবে জুনের শেষের দিকে অনুশীলনে ফেরা সম্ভব হলে খেলার মতো ফিট হতে বেশিদিন লাগবে না বলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও ও ট্রেনাররা।

তিন থেকে চার সপ্তাহ অনুশীলন করা গেলে ম্যাচ খেলা সম্ভব বলে জানান দেবাশীষ। সব কিছু পর্যালোচনা করেই হয়তো শ্রীলংকা সফরের সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছে বিসিবি। কোভিড-১৯-এর কারণে শ্রীলঙ্কা সফরের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও ঝুলে যেতে পারে। সিইও নিজামউদ্দিন জানান, কিউই বোর্ডের সঙ্গে সিরিজ নিয়ে এখনও আলোচনা শুরু হয়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা