খেলা

ব্যাটারদের দুষলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কাছে আট উইকেটে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই নিয়ে টি-টোয়েন্টিতে টানা সাত ম্যাচে হারলো টাইগাররা।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের কাছে হেরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

মাহমুদুল্লাহ ম্যাচ শেষে বলেন, আমি মনে করি, গত ৫-৬ মাস ধরে পেস ও স্পিন উভয় বিভাগেই আমাদের বোলিং ইউনিট দারুণ করেছে। ব্যাটিং ইউনিটের ভালো করতে হবে।

প্রথম ম্যাচে ৭ উইকেটে ১২৭ রান করেছিলো বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১০৮ রান করে টাইগাররা। এতে ব্যাটারদের হতাশার পারফরমেন্স ফুটে উঠে।

মাহমুদুল্লাহ বলেন, আমরা ভালো শুরু করেছি, আফিফ ও শান্ত ভালো ব্যাটিং করেছে। আমি এবং শান্ত জুটি গড়ার চেষ্টা করেছি। কিন্তু শেষ কয়েক ওভারে আমরা নিজেদের মেলে ধরতে পারেনি। এই ফরম্যাটে বড় স্কোর করতে হলে একজন ব্যাটারকে ১৫ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত।

অধিনায়ক বলেন, আমি মনে করি আমাদের মতো দলের জন্য ১৫তম ওভার পর্যন্ত সেট ব্যাটার দরকার, আমরা তা করিনি। তারা সেরাটা দেয়ার চেষ্টা করছেন কিন্তু কোন কিছুই ঠিক-ঠাক হচ্ছে না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা