খেলা

দুই ওপেনার হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা ভাল হয়নি। দুই ওপেনারকে হারিয়ে বিপদে মাহমুদউল্লাহ রিয়াদের টাইগার বাহিনী। ম্যাচে শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন সাইফ। তার পথই অনুসরণ করেন আরেক ওপেনার নাঈম শেখ।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন। তবে গত ম্যাচসেরা হাসান আলিকে বসিয়ে রেখে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে নেমেছেন বাবর আজমের পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হ্যারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা